প্রেয়সীর স্বেচ্ছায় ধর্ষিত হবার কাব্যের তুলনায় মর্মান্তিক কাব্য আর কিইবা হতে পারে । কতশত প্রেয়সী প্রতিদিন স্বেচ্ছায় ধর্ষিত হচ্ছে প্রেমিকের অগোচরে। এই সমাজ বাস্তবতার বিচারে। মুক্তি খুঁজে ফেরে ওরা। প্রেমিকের প্রেয়সী হয়ে হারিয়ে যাবার স্বপ্নের ডানাও, নিজেই কেটে ফেলে একদিন।এক একটা জীবন্ত লাশ ফুটন্ত গোলাপের ন্যায় সৌরভ দেয়। সবাই তাকে ছুঁতে চায়। কিন্তু শুষ্ক গোলাপ সদা নিজের উজ্জ্বলতা খুঁজে বেড়ায়। ওদের ছুঁতে চাওয়া দেখে ঘৃনায় মুখ লুকায়। এভাবেই ওরা বেঁচে রয়। সমাজ, তুমি মরে যাও। মৃত হয়ে যাওয়া গোলাপ পাপড়িগুলোকে বাঁচতে দাও।

Comments

Popular posts from this blog

বুক রিভিউ- ১ : তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে - হুমায়ূন আহমেদ