ইহা সত্য মনের মিলন না হলে শরীরের মিলন সম্ভব নয়। কিন্তু মন জিনিসটাকে আমরা এতোটাই গুরুত্ব দিয়ে ফেলেছি যে শরীরটার যেন কোন মূল্যই নেই। মন বলতে আমরা সহজভাবে মস্তিষ্কের নানারকমের ক্রিয়া-কর্মকেই বুঝি। আর মস্তিষ্কের ক্রিয়া-প্রতিক্রিয়া শরীরের চাহিদা দ্বারাই নিয়ন্ত্রিত। তাই শরীরকে বাদ দিয়ে যদি শুধু মনকেই চাই সেটা হবে অলৌকিক কল্পনা। আমরা এভাবেই ভালোবাসা চেয়ে এসেছি। ভালোবাসাকে মহিমান্বিত করতে গিয়ে কবি সাহিত্যকরা শরীরটাকে যেন আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে দিয়েছেন। অনেকের মধ্যেই দেখি শরীরটাকে কোন গুরুত্বই দিতে চান না। কিন্তু শরীর ছাড়া মন নামক বস্তুটার আদৌও কোন অস্তিত্ব নেই। তাই শরীরের চাহিদার সাথে ভালোবাসার একটা নিগূঢ় সম্পর্ক রয়েছে। শত শত বছর যৌনতাকে অশ্লীল আর গোপনীয় ভাবতে ভাবতে আমরা নিজের অজান্তেই হয়তো বুঝতে পারি না ভালোবাসার জন্মটাই যৌনতা থেকে। তাই যৌনতাকে হেয় করে শুধু মন নিয়ে পরে থাকতে দেখলে সেটাকে ঠিক ভালোবাসা বলতে কেমন বাঁধো বাঁধো ঠেকে । তবে জন্মটা শরীরের চাহিদা থেকে হলেও গাছটা বেড়ে উঠে মস্তিষ্কে। সেখানেই সে মহীরুহে পরিনত হয়। ফুল দেয়,ফল দেয়,পত্র পল্লবীতে বিকশিত হয়। তাই শুধু শরীর কিংবা শুধু মন দিয়ে ভালোবাসার মূল্যায়ন করাটা শুধু কঠিন নয়, অসম্ভব ও বৈকি।
সন্তানের সামান্য অসুস্থতায় পিতামাতার উদ্বেগের সীমা থাকে না। জ্বর,সর্দি,মাথাব্যথা বা অন্য যেকোন ধরনের অসুস্থতা তা যত হালকা হোক না কেন পিতামাতার ঘুম হারাম হয়ে যায়।এইসব কোন উপসর্গ দেখার সাথে সাথে আপনি আপনার সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে ছুটে যান । কিন্তু আপনার সন্তানের মানসিক কোন সমস্যা আছে কিনা সে ব্যাপারে আপনি কতটা সচেতন? আমাদের দেশে “মানসিক” শব্দটা শুনলেই সবাই দূরাবধ্য কোন রোগকে বুঝি। প্রকৃতপক্ষে মানসিক সমস্যা কমবেশি সব মানুষেরই থাকে।প্রাপ্তবয়স্ক মানুষ এইসকল প্রতিবন্ধকতা খুব সহজেই জয় করতে পারে। কিন্তু একটি শিশু বা কিশোর যেসকল মানসিক সমস্যার মুখোমুখি হয় সেগুলো তার ভবিষ্যত চলার পথে বাধার সৃষ্টি করে।যেসকল সমস্যা থেকে উত্তরণের পথ তার জানা থাকে না। অধিকাংশ পিতামাতা বুঝতেই পারে না তার সন্তানের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। আবার কিছু পিতামাতা বুঝতে পারলেও এটা নিয়ে তেমন চিন্তিত হন না যতটা চিন্তিত হন সন্তানের সামান্য ভাইরাসঘটিত জ্বর-সর্দিতে। শিশুর মানসিক রোগ যেমন বিষন্নতা,উদ্বেগ,আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি উপসর্গ পিতামাতার চোখে খুব সহজেই ধরা পরে।বেশিরভাগ পিতামাতা তার সন্তানের এসকল বিষয় নিয়ে ...
Comments
Post a Comment