মাঝে মাঝে অপরাধী স্বত্বাটার লাগাম ছেড়ে দেই,মাঝে মাঝে হাত ফসকে ছুটে যায় লাগামটা। রক্ত-মাংসের দেখা পেলেই ঝাপিয়ে পড়ে দুর্নিবার গতিতে। নাক,চোখ,মুখ,মস্তিষ্ক সব দিয়ে চেটেপুটে খেয়ে ফেলতে উদ্যত হয়। আবার নিজেকে গুটিয়ে নেয় নিজের কোমল গন্ডিতে। বসে বসে ওর অপরাধগুলো দেখে,উপভোগ করে,লজ্জা পায়,রেগে যায়। কখনও মনে হয় স্বাভাবিক তাড়না,কখনওবা তীব্র হাহাকার, কখনওবা সুতীক্ষ্ম অন্ধকার। বসে বসে হিসেব কষে। কোথায় এর উৎপত্তি, কিসেইবা ওর প্রাপ্তি,আর কিসেইবা ওর সমাপ্তি। ওর রুপটা ঠিক জারিফের মতোই। বুয়েটের শিক্ষার্থী। একই শিক্ষায় বেড়ে উঠেছে ওরা। যৌনতা শিখেছে চটি পড়ে আর পর্নোগ্রাফি দেখে। এইভাবেই বেড়ে উঠছে সমাজটা। যৌনতা নিয়ে সঠিক শিক্ষাটার বড় অভাব অনুভব করি৷ তাই জানার চেষ্টা করি,জানানোর চেষ্টা করি।

Comments

Popular posts from this blog

কাতার বিশ্বকাপ ২০২২, সমকামিতা এবং আমার মৃত ভাই

বুক রিভিউ- ১ : তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে - হুমায়ূন আহমেদ