আমাদের সমাজে পরিবারের থেকে প্রিয়জন আর কেউ নেই। পরিবারশূন্য মানুষগুলো সবসময় একটা প্রিয়জন খুঁজে বেড়ায়। সেই প্রিয়জনের সামান্য অনুপস্থিতি তীব্র বেদনার সৃষ্টি করে। সেটা সহ্য করা যায়। কিন্তু প্রিয়জনের দীর্ঘ সময়ের অনুপস্থিতি আমাদের স্থবির করে দেয়। আমাদের সমাজে প্রয়োজনের প্রিয়জনের অভাব নাই। কিন্তু অবচেতন যেই প্রিয়জনকে খুঁজে বেড়ায় তার খোঁজ পাওয়াটা বড্ড দায়। তাইতো অবচেতন সদা খুঁজে বেড়ায়। কারও মাঝে যখন তার দেখা পায়; নিজেকে সম্পূর্ণ সঁপে দেয়। তবু কোথায় একটা অপূর্ণতা রয়ে যায়। এই অপূর্নতার শেষ কোথায়, সেটা জানাটা আরও কঠিন মনে হয়।

Comments

Popular posts from this blog

করোনা নিয়ে শিশুদের সাথে আলোচনা

বুক রিভিউ- ১ : তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে - হুমায়ূন আহমেদ