কবিতা ও আমি

আমি কবিতা লিখতে পারি না,মনের মাধুরী মিশিয়ে কল্পনার রংয়ের মিশেল আমার দ্বারা সম্ভব না। আমি যুক্তিতেই পাই ভরসা। আমি কারও মন রক্ষার গান গাইতে পারি না। কল্পনার শত রং মিশিয়ে প্রেয়সীর প্রশংসা আমি পারি না। সত্য সুন্দর বলে যাই। এটাই আমি। হয়তো শত মানুষের অপছন্দের কারন এটাই। তাইতো প্রেমের কোমলতা আমায় স্পর্শ করে না। প্রয়োজনীয়তাকেই আমি ভালোবাসা মানি। এর বাইরে কল্পনাকে আমি বুঝি না। তবু মিথ্যে ছলনার কোমলতার স্পর্শে বার বার হারিয়ে যেতে মন চায়।

Comments

Popular posts from this blog

করোনা নিয়ে শিশুদের সাথে আলোচনা

বুক রিভিউ- ১ : তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে - হুমায়ূন আহমেদ