আমি যখন প্রেমে পরি তখন আমার বয়স প্রায় কুড়ি। এর আগেও আমি প্রেমে পরেছি। তবে সেগুলো ছিলো সাময়িক মোহের তাড়না। তখন সেটা বুঝতে শিখিনি। ওটাই ছিলো আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম সিক্ত হওয়া,প্রথম যন্ত্রণা। ভালোবাসার অনাবিল সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে কোথা থেকে চারটি বছর হারিয়ে গেলো বুঝতে পারিনি। আবেগের তীব্রতার কথা ভাবলে এখন মাঝে মাঝে হাসি পায়। তাইতো খুঁজে ফিরি। প্রেম-ভালোবাসা। মনে হয় সবই মানুষের কল্পনা আর বিনোদনের অনুষঙ্গ। মূল ব্যপারটা আসলে প্রয়োজন। কিন্তু এরকম ভাবতে বড্ড খটখটে মনে হয়। তাইতো প্রেমিক হতে মনে চায়।
সন্তানের সামান্য অসুস্থতায় পিতামাতার উদ্বেগের সীমা থাকে না। জ্বর,সর্দি,মাথাব্যথা বা অন্য যেকোন ধরনের অসুস্থতা তা যত হালকা হোক না কেন পিতামাতার ঘুম হারাম হয়ে যায়।এইসব কোন উপসর্গ দেখার সাথে সাথে আপনি আপনার সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে ছুটে যান । কিন্তু আপনার সন্তানের মানসিক কোন সমস্যা আছে কিনা সে ব্যাপারে আপনি কতটা সচেতন? আমাদের দেশে “মানসিক” শব্দটা শুনলেই সবাই দূরাবধ্য কোন রোগকে বুঝি। প্রকৃতপক্ষে মানসিক সমস্যা কমবেশি সব মানুষেরই থাকে।প্রাপ্তবয়স্ক মানুষ এইসকল প্রতিবন্ধকতা খুব সহজেই জয় করতে পারে। কিন্তু একটি শিশু বা কিশোর যেসকল মানসিক সমস্যার মুখোমুখি হয় সেগুলো তার ভবিষ্যত চলার পথে বাধার সৃষ্টি করে।যেসকল সমস্যা থেকে উত্তরণের পথ তার জানা থাকে না। অধিকাংশ পিতামাতা বুঝতেই পারে না তার সন্তানের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। আবার কিছু পিতামাতা বুঝতে পারলেও এটা নিয়ে তেমন চিন্তিত হন না যতটা চিন্তিত হন সন্তানের সামান্য ভাইরাসঘটিত জ্বর-সর্দিতে। শিশুর মানসিক রোগ যেমন বিষন্নতা,উদ্বেগ,আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি উপসর্গ পিতামাতার চোখে খুব সহজেই ধরা পরে।বেশিরভাগ পিতামাতা তার সন্তানের এসকল বিষয় নিয়ে ...
Comments
Post a Comment