আমাদের যৌনশিক্ষা

যদি বয়োঃসন্ধির প্রারম্ভেই সঠিক যৌনশিক্ষা পেতাম। যদি যৌবনের শুরুতেই সঠিক পদ্ধতিতে নিজের যৌন চাহিদা মিটাতে পারতাম। তাহলে আমি হয়তো অন্যরকম মানুষ হতাম।
মানুষের প্রতি যত ক্ষোভ আমাকে প্রতিমুহূর্তে অশান্ত করে তুলেছিলো, জীবনঘনিষ্ঠ জ্ঞানের যত বিকাশ আমার মস্তিষ্ক নিতে চায়নি, বিজ্ঞানের যত যুক্তি আমাকে এখনও অস্থির করে তোলে- তার পিছনে রয়েছে আমার এই সঠিক জ্ঞান না পাওয়ার বেদনা। এখনও আমি সেসবের দায় বহন করে চলেছি। কেননা সমাজ আমার সুস্থ যৌন বিকাশের রাস্তাটা প্রায় বন্ধ করে রেখেছে।
এখন এই গল্পটা কি শুধু আমার? না। এটা আমাদের প্রায় সবার। বয়োসন্ধির শুরুতেই যদি আমরা সঠিক যৌনশিক্ষা পেতাম, তাহলে মস্তিষ্ক বিকশিত করার সময়টায় ভুল মানুষের প্রেমে পরে শুধু তারমাঝেই নিজেকে বিলীন করে দিতাম না। নিজেকে বিলীন করে দিতাম নতুনকে জানার আনন্দের মাঝে। যৌবনে যদি সঠিক উপায়ে যৌন চাহিদা মিটাতে পারতাম, তাহলে সেই সময়টা অস্থিরতা নিয়ে সেক্স পার্টনার খুজতাম না কিংবা অতৃপ্ত শরীরটা নিয়ে পর্নোসাইট হাতড়ে বেড়াতাম না। আবার নিজেকে সুখী দম্পতি দেখিয়ে, আরেকজনের হাতে গোপনে সঁপে দিতাম না।।। সহজ, সুন্দর আর সততায় ভরে উঠতো জীবন।

Comments

Popular posts from this blog

বুক রিভিউ- ১ : তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে - হুমায়ূন আহমেদ