অবচেতনের কামনায় ফ্রয়েডীয় আত্মার বিস্ফোরণ। নিশিরাতে ভূতে ধরে আর অবচেতন খুঁজে ফেরে। যেসকল স্মৃতি শত সহস্র বছর চাপা পরে, তাহারে সে খুঁজে ফেরে। নাকি গতদিনের কামনারে?হয়তোবা গত বছরের দুঃস্বপ্নগুলোরে। বহু বছরের শুকিয়ে যাওয়া স্মৃতির ডামাডোলে, মনে হয় মানসিক অসুস্থতার সুস্থতারে। ফ্রয়েডীয় আত্মা তাড়িয়ে ফেরে। নিজেকে প্রকাশের অদম্য আকাঙ্ক্ষায় নিউরনগুলো সব ছটফটিয়ে মরে। তবু কোথায় যেন যুক্তি ফাঁদে, অবচেতন একাকী নিরালায় কেঁদে মরে।

Comments

Popular posts from this blog

বুক রিভিউ- ১ : তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে - হুমায়ূন আহমেদ