সোস্যালের গোয়াল
সোস্যালের গোয়ালে ঘুরে বেড়ানো মোটামুটি বিরক্তিকর একটা কাজ। সবাই মিলে কি অদ্ভুত একটা দুনিয়া বানিয়ে রেখেছে। যতই অনলাইনকে তুচ্ছ বলি এর একটা জান্তব ভাব রয়েছে। কেননা জীবন্ত মানুষগুলোর জান্তব মস্তিষ্করা সেথা ঘুরে বেড়ায়। মানুষের জন্য মস্তিষ্ক ছাড়া জীবনের কোন মানে নাই।এই জান্তব দুনিয়ার বেশিরভাগ মস্তিষ্কগুলোই শূন্য, অন্যের ঠিক করে দেয়া আ্যলগরিদম দ্বারা চালিত। এরসাথে যুক্ত হয়েছে নিজেকে মিথ্যে উপস্থাপনের এক অভিনব প্রতিযোগিতা। বাকিটুকু হিংস্রতা আর বর্বরতায় ভরা। তারমাঝেও আমি কিছুটা আনন্দ খুজে নেই। বিভিন্ন মস্তিষ্কে নিজেকে ঢেলে দেই। প্রতিবার নিজেকে নতুন করে খুঁজে পাই। এরপর নিজের মধ্যে ডুবে যাই,নিজস্বতার বৃত্তে ঘুরে বেড়াই।
Comments
Post a Comment