সত্যবাদিতা



আপনার শিশুকে সর্বদা সত্য বলতে উৎসাহিত করুন।শিশুর মধ্যে সত্যবাদিতা জাগ্রত করার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে নিজেকে সত্যবাদী হিসেবে তাদের মাঝে উপস্থাপন করা। একটা গল্প থেকে আমরা ধারনা নিতে পারিঃ সাদিয়া তার তিন বছরের মেয়ে অথি এবং তার খেলার সাথী রুম্পার খেলার দিনগুলোকে নির্দিষ্ট করে কমিয়ে দিতে চাইল। কারন তারা নিজেদের মধ্যে প্রায়ই মারামারি করে এবং সাদিয়া ভাবল তাদের কয়েকদিন আলাদা রাখা দরকার।তাই  রুম্পার মা একদিন বিকালে একসাথে খেলার জন্য যখন অথিকে ডাকল,তখন সাদিয়া বলল অথি অসুস্থ।   
একথা শুনে তার সন্তান তাকে জিজ্ঞেস করল, “মা,আমার কি হয়েছে?আমি কি অসুস্থ?সাদিয়া তার সন্তানের আতঙ্কিত মুখের দিকে তাকাল এবং বলল সে রুম্পার মায়ের মনে আঘাত দিতে চায়নি,তাই সে বলেছে অথি অসুস্থ।তারপর সে তার সন্তানকে বিভিন্ন মিথ্যার মধ্যে পার্থক্য বুঝাল।এতে করে অথি সম্পূর্ণ বিভ্রান্ত হল এবং ধারনা করল মিথ্যা বলা কখনও কখনও ঠিক আছে এবং মানুষ তা করে।

আপনার সন্তান আপনাকে দেখেই বড় হবে তাই আপনার উচিত সকল ধরনের ছলনাকে এড়িয়ে চলা,এমনকি সেটা যত ছোটই হোক না কেন । ( এটাও বলা উচিত না যে, “তোমার বাবাকে বল না যে আমরা বিকালে আইসক্রিম খেতে যাব”)।সাদিয়ার এটা বলা উত্তম হত যে,”আজকের দিনটা খেলার জন্য ভাল না।আমি কয়েকদিন যাবত খেয়াল করছি যে বাচ্চারা মারামারি করছে।তাদের মধ্যে কয়েকদিনের বিরতি দরকার। 

Comments

Popular posts from this blog

বুক রিভিউ- ১ : তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে - হুমায়ূন আহমেদ